×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৪-১১-০৯
  • ১৪৭ বার পঠিত
মানিকগঞ্জের সিংগাইরে শুক্রবার, (৮ নভেম্বর) উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর ধলেশ্বরী নদী মিলনের ঘাটের উত্তর পাশ থেকে দুপুর ১২ টার পর রুবেল (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ।

নিহত রুবেল পার্শ্ববর্তী ঢাকা জেলার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের ফোর্ডনগর ফকিরপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

আশেপাশের স্থানীয় বাসিন্দারা জানান, সকাল ১১ টার দিকে জেলেরা নদীতে মাছ ধরতে গিয়ে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

নিহত রুবেলের স্ত্রী আঞ্জুমানরা জানান, গত বুধবার রাতে তার স্বামীকে মোবাইল ফোনে কে বা কারা যেন ডাকলে রুবেল বাড়িতে থেকে বের হয়। তারপর রুবেল আর বাড়িতে ফেরেনি। আশেপাশে ও নিকট আত্মীয়দের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান মিলেনি।

শুক্রবার লোকজনের কাছে খবর পেয়ে পাশের সিংগাইর থানা এলাকার ফোর্ডনগর মিলনের ঘাটে নদীতে ভাসমান লাশের খবর পেয়ে সেখানে এসে তার স্বামীর লাশ শনাক্ত করেন তিনি। নিহতের লাশের মাথায় একাধিক কুপের চিহ্ন দেখে আঞ্জুমানারা নিশ্চিত করে বলেন, তার স্বামীকে মোবাইল ফোন দিয়ে ডেকে নিয়ে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে নদীতে লাশ ফেলে দেয়। এ নৃশংস হত্যাকাণ্ডের উপযুক্ত বিচার দাবি করেন তিনি।

সিংগাইর থানার (এসআই) জয়নূল আবেদীন জানান, নিহতের মাথায় চারটি, বাম কানের নিচে একটি কুপের আঘাত রয়েছে। গলার শ্বাসনালি রক কেটে ফেলা হয়েছে। প্রাথমিকভাবে বুঝা যাচ্ছে এটা পরিকল্পিত হত্যাকান্ড।

সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোশারফ হোসেন বলেন, ধামরাই থানা থেকে নিখোঁজ হওয়া ব্যক্তির লাশ যেহেতু সিংগাইর থানা এলাকায় উদ্ধার করা হয়েছে এবং এখানে ঘটনাস্থল দুইটি।সেজন্য দুই থানার পুলিশ আলাপ আলোচনা এবং আইনগত ভাবে যে কোন এক থানায় হত্যা মামলা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat