ইসমাইল মুজাহিদ , ফুলগাজী (ফেনী):
ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের গজারিয়ায় চোরাচালান বহনকারী পিকআপের চাপায় সিএনজি চালক হ*ত্যা মামলার ৬নং আসামি এবং চোরাচালানের গডফাদার হিসেবে পরিচিত মো. রাজু-কে গ্রেফতার করেছে ফুলগাজী থানা পুলিশ।
বুধবার, ১৩ই নভেম্বর, দুপুর আনুমানিক ২টার দিকে ফুলগাজীর আমজাদহাট ইউনিয়নের গজারিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত কিছুদিন পূর্বে আমজাদহাট ইউনিয়নের গজারিয়ায় চোরাচালান বহনকারী একটি পিকআপের চাপায় একজন সিএনজি চালক মর্মান্তিকভাবে নিহত হন। এই ঘটনায় ফুলগাজী থানায় একটি হ*ত্যা মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত মো. রাজু ছিলেন এই মামলার এজাহারভুক্ত ৬নং আসামি এবং স্থানীয়ভাবে তিনি চোরাচালান চক্রের মূল হোতা (গডফাদার) হিসেবে পরিচিত।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অভিযুক্ত রাজু পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সিএনজি চালক হ*ত্যা মামলায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। তিনি আরও জানান, এই মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এ জাতীয় আরো খবর..