×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৪-১১-০৯
  • ২৫৯ বার পঠিত
গনহত্যাকারী হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অপচেষ্টা করছে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে নানা চক্রান্ত ষড়যন্ত্র ও অপতৎপরতা চালাচ্ছে। খুনী হাসিনা মানবতাবিরোধী গনহত্যার জন্য অনুশোচনা না করে দেশবিরোধী কর্মকান্ড লিপ্ত। 

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার ডুগডুগি বাজিয়ে আওয়ামী লীগ গনতন্ত্র ও ভোটাধিকার হরন করেছে। হত্যা খুন গুম অপহরন আয়না ঘরের মাধ্যমে বিগত ১৫ বছরে বাংলাদেশকে আওয়ামী জাহিলিয়াতে পরিনত করেছে। তাই বাকশালি অপশক্তিকে রুখে দাঁড়াতে লেবার পার্টি ও ছাত্রমিশনকে শক্তিশালী করতে হবে।

গতকাল শনিবার বিকাল ৩টায় দলীয় কার্যালয়ে পল্টন থানা লেবার পার্টির নবগঠিত কমিটির মতবিনিময় কালে একথা বলেন। 

পল্টন থানা লেবার পার্টির সভাপতি দেলোয়ার হোসেন রিপনের সভাপতিত্বে সভায় লেবার পার্টির মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, ছাত্র মিশন কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোঃ মিলন, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম মামুন, নগর সহ সাধারণ সম্পাদক মোঃ আবু নোমান, পল্টন থানা লেবার পার্টির সাধারণ সম্পাদক খন্দকার মোঃ সুমন, সহ সভাপতি জাফর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ মিথুন, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো: আজিজ, দপ্তর সম্পাদক তারেক রহমান, প্রচার সম্পাদক সৈয়দ মোঃ জসিম উদ্দিন, অর্থ সম্পাদক নেহাল হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম, মহিলা সম্পাদিকা মোসাঃ সুমা আক্তার, সদস্য মোঃ আলামিন, মোঃ ইসরাইল, ইমাম হোসেন, সৈয়দ মোঃ সাগর, মোঃ আজগর আলী, বিপ্লব হোসেন, ফরিদা আক্তার ও রাসেল হোসেন উপস্থিত ছিলেন।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat