×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-২১
  • ১০৪ বার পঠিত

জাহিদ হাসান টিপু 

শরীয়তপুর জেলা প্রতিনিধি 


শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চত্বরে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, আটক এক যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হয়ে ক্ষুব্ধ হয়ে এই হামলা চালান স্থানীয় এক বিএনপি নেতা ও তার সহযোগীরা।

ঘটনাটি ঘটে শনিবার (২০ ডিসেম্বর) রাতে সখিপুর থানায়।

হামলায় আহত হন দৈনিক নয়া দিগন্তের মাল্টিমিডিয়া রিপোর্টার রাসেল শিকদার এবং এশিয়ান টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি রুহুল আমীন জুয়েল। আহতদের উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।


পুলিশ ও ভুক্তভোগী সাংবাদিক সূত্রে জানা যায়, ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেনকে আটক করে পুলিশ। আটক হওয়ার পর তাকে ছাড়াতে সখিপুর থানা বিএনপির সদস্য সচিব মাজহারুল ইসলাম সরদার কয়েকজন সহযোগীসহ থানায় যান।


পুলিশ আইনগত প্রক্রিয়ার কথা জানিয়ে আটককৃতকে ছাড়তে অস্বীকৃতি জানালে থানার ভেতরে উত্তেজনা সৃষ্টি হয়। ওই সময় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা পেশাগত দায়িত্বের অংশ হিসেবে ছবি ও তথ্য সংগ্রহ করেন। অভিযোগ রয়েছে, এতে ক্ষুব্ধ হয়ে বিএনপি নেতা মাজহারুল ইসলাম সরদার ও তার সহযোগীরা সাংবাদিকদের ওপর হামলা চালান। তারা মারধর করেন এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন।

পরে থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।


আহত সাংবাদিক রাসেল শিকদার বলেন, “কোনো উসকানি ছাড়াই আমাদের ওপর হামলা করা হয়েছে। থানার মতো সংবেদনশীল স্থানে সাংবাদিকদের ওপর এমন আচরণ অত্যন্ত উদ্বেগজনক। এতে আমাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।”


অপর আহত সাংবাদিক রুহুল আমীন জুয়েল বলেন, “আমি দায়িত্ব পালন শেষে থানার মাঠে অবস্থান করছিলাম। হঠাৎ হামলা চালিয়ে আমাকে ফেলে দিয়ে কিল-ঘুষি মারা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই এ ঘটনা ঘটেছে, যা দুঃখজনক।”


ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জেলার সাংবাদিক সংগঠনের নেতারা। শরীয়তপুর ইলেকট্রনিক জার্নালিস্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সদস্য সচিব নুরুল আমিন রবিন বলেন, “সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।”


হামলার অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত বিএনপি নেতা মাজহারুল ইসলাম সরদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে এড়িয়ে যান।


এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ বলেন, “ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কেউ দলীয় পরিচয় ব্যবহার করে আইনবহির্ভূত কাজে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”


সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন বলেন, “অপারেশন ডেভিল হান্টে আটক এক যুবলীগ নেতাকে ছাড়াতে এসে বিএনপি নেতা চাপ সৃষ্টি করেন। ছাড়তে অস্বীকৃতি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয় এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat