×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১১-১৬
  • ১২০ বার পঠিত

এএসএম হারুন

ফেনীর পরশুরামে আব্দুর রহিম (১৭) নামের এক কিশোরকে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ কেতরাঙ্গা গ্রামে রফিকুল ইসলাম রনি (১৮) নামের আরেক তরুণ তাকে হত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।


নিহত আব্দুর রহিম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ কেতরাঙ্গা গ্রামের মো. ইসমাইলের ছেলে। অভিযুক্ত রফিকুল ইসলাম রনি একই গ্রামের হাবিব উল্যাহর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজনীতি নিয়ে বিরোধকে কেন্দ্র করে একই এলাকার রফিকুল ইসলাম রনির সঙ্গে আব্দুর রহিমের বিরোধ চলছিল। গত ৫ আগস্ট রাতেও আব্দুর রহিমকে এক দফা মারধর করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে রনি কয়েকজন সহযোগীকে নিয়ে আব্দুর রহিমের ওপর হামলা করে। একপর্যায়ে ছুরিকাঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে।

স্থানীয় লোকজন আব্দুর রহিমকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

   

এ বিষয়ে জানতে চাইলে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বপন ও কাসেম নামের দুজনকে আটক করা হয়েছে। রফিকুল ইসলাম রনিকে আটক করার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat