×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১১-১৬
  • ১৪০ বার পঠিত


জাহিদ খান (কুড়িগ্রাম জেলা প্রতিনিধি) 

 কুড়িগ্রামে আগাম জাতের আমন ধান কাটা শুরু করেছে এলাকার কৃষক সমাজ। এবার আগাম ধান কাটতে পারায় অধিক লাভবান হওয়ার স্বপ্ন দেখছে অত্র অঞ্চলের কৃষক সমাজ।

কুড়িগ্রাম জেলার ৯ টি উপজেলার মধ্যে  ৬ টি অপেক্ষাকৃত উচু উপজেলার কৃষক সমাজ উচু জমিতে এবার আগাম জাতের  বিনা-১৭,এ জেড,ব্রি-৭৫, ব্রি-১০৩ সহ আরো কিছু আগাম জাতের আমন ধান রোপন করায় আগাম কাটার সুযোগ পেয়েছে। এখন সেই জমিতে কৃষক গণ নতুন করে বোরো ধান রোপনের আগেই  আলু,সরিষা,পিয়াজ,রোপন করে অধিক লাভবানও অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়,এবার কুড়িগ্রামে প্রায় ১৮ হাজার হেক্টর জমিতে এই আগাম জাতের আমন ধান রোপন করা হয়েছিলো।আশানুরূপ ফলন ও পাচ্ছেন কৃষক সমাজ।এই আগাম জাতের ধানের আগমনে উত্তরাঞ্চলের চিরাচরিত কার্তিকের অভাব বা দুর্ভিক্ষের হাত থেকে পরিত্রাণ পাচ্ছে এই মঙ্গা পীড়িত এলাকা।

বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে,আগাম ধান কাটতে পারায় একদিকে যেমন  মানুষের খাদ্যের অভাব দূর হচ্ছে অপর দিকে গরুর খাদ্যের খড়ের ও যোগান হচ্ছে।তারা আরো জানান,আসছে মওসুমে তারা বেশী করে এই আগাম জাতের ধান আবাদ করে বোরো আবাদের পূর্বে আরেকটি শস্য তুলতে পারার পরিকল্পনা করছে।যা তাদের অভাবী জীবনে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে সাহায্য করবে।এ বিষয়ে তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সার্বিক সহযোগিতা কামনা করে।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কৃষি কর্মকর্তা জানান কুড়িগ্রাম জেলায় প্রায় ১ লক্ষ ২০ হাজার হেক্টর জমিতে আমন ধান রোপন করা হয়েছে।প্রাকৃতিক দূর্যোগ তুলনামূলক কম হওয়ায় এবার লক্ষ মাত্রা অর্জন করা সম্ভব হবে বলেও জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat