×
সদ্য প্রাপ্ত:
২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল
  • প্রকাশিত : ২০২৪-১২-২৬
  • ১৯৫ বার পঠিত
ডেস্ক রিপোর্ট
২৪ ডিসেম্বর মঙ্গলবার দুটি পৃথক প্রজ্ঞাপনে কারখানাগুলো বন্ধের বিষয়টি জানানো হয়।

নোটিশ বোর্ডে অনিবার্যকারণ দেখিয়ে এ সব কারখানা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ। এটি দেখে তাৎক্ষণিক বিক্ষোভ করেন শ্রমিকরা। তোপের মুখে অফিস ছাড়তে বাধ্য হয়েছেন কর্মকর্তারা। এতে কয়েক হাজার শ্রমিকের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এসব কারখানায় পাঁচ হাজারেরও অধিক শ্রমিক রয়েছে বলে জানা যায়।

গ্রুপটির মানব সম্পদ ও প্রশাসন প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিনের সই করা একটি নোটিশে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ ও এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড বন্ধ ঘোষণা করা হয়। একই কর্মকর্তার সই করা আরেকটি নোটিশে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড-লি-নফ, এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড ও ইনফিনিটি সি আর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্ধ ঘোষণা করা হয়। ছয়টি কারখানার মধ্যে পাঁচটি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এবং একটি বাঁশখালী উপজেলায় অবস্থিত।

দুটি নোটিশেই বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্য কারণবশত আগামীকাল ২৫ ডিসেম্বর হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানা বন্ধ থাকবে। তবে, নিরাপত্তা বিভাগ, ডেলিভারি সেকশন ও জরুরি বিভাগ (ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক) খোলা থাকবে।

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, দুটি কারখানায় আমাদের টিম গিয়েছিল। শ্রমিকরা জড়ো হয়েছিল। তবে কর্তৃপক্ষ এসে তাদের সঙ্গে কথা বলেছেন। এরপর তারা চলে যান। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat