×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৪-১১-১৮
  • ১৩৬ বার পঠিত
এএসএম হারুন 
ফেনীতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক সাইফুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) বিকেল ৪'টায় ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, সাংবাদিকদের বলা হয়ে থাকে সমাজের দর্পণ। কারণ সমাজে কি হচ্ছে না হচ্ছে সেটি আপনারা সঠিকভাবে তুলে আনবেন। 

এসময় বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সিদ্দিক আল মামুন, নয়াদিগন্তের প্রতিনিধি শাহাদাত হোসেন, বাংলা ভিশন প্রতিনিধি রফিকুল ইসলাম, চ্যানেল ২৪ প্রতিনিধি দিলদার হোসেন স্বপন'সহ, সাংবাদিক ইউনিয়ন ফেনীর কোষাধ্যক্ষ ও জি'টিভির প্রতিনিধি জসিম ফরায়েজী, আমার কাগজের প্রতিনিধি আলাউদ্দিন'সহ প্রমুখ।
সাংবাদিকদের সহযোগিতা চেয়ে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ফেনীতে আমি নতুন হলেও সবকিছু আপনাদের নখদর্পনে রয়েছে। পূর্বের সকল মতানৈক্য ভুলে দেশের স্বার্থে সবাইকে একসাথ হয়ে কাজ করতে হবে। এসময় তিনি চলতি বছর ফেনীতে হওয়া ভয়াবহ বন্যা পরবর্তী সময়ে অন্তবর্তীকালীন সরকারের ভূমিকা-সীমাবদ্ধতা নিয়ে কথা বলেন। জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ফেনীর বন্যায় অন্তত ১৭০০ পরিবার গৃহহীন হয়ে সর্বস্ব হারিয়েছে তাদের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিশেষ আবাসনের ব্যবস্থা করা হবে। যেখানে প্রাথমিক পর্যায়ে প্রতিটি ঘরবাবদ ৮ থেকে ৯ লক্ষ টাকার বরাদ্দের মাধ্যমে বাংলাদেশে সেনাবাহিনীর সহায়তায় এই প্রকল্প বাস্তবায়নের কথা জানান তিনি। এছাড়াও সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে প্রশাসক সাইফুল ইসলাম আরো বলেন, পরিবর্তনের জন্য সময়ের প্রয়োজন। আপনারা তথ্য দিলে আমরা ব্যবস্থা নিব। শহরের যানজট, জেলার অবৈধ বালুমহল, সীমান্তে মাদক প্রতিরোধসহ নানান বিষয় নিয়ে মতবিনিময় করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat