×
সদ্য প্রাপ্ত:
আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২ জন
  • প্রকাশিত : ২০২৪-১১-২২
  • ২৬৬ বার পঠিত
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম আঞ্চলিক পত্রিকা দৈনিক পূর্বদেশ-এর নিজস্ব প্রতিবেদক মনিরুল ইসলাম মুন্নাকে সংবাদ প্রকাশের জেরে হুমকি দিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বিতরণ দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ হুমায়ুন কবির মজুমদার। গত বুধবার দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে প্রধান প্রকৌশলীর কার্যালয়ে ডেকে নিয়ে এই হুমকি দেওয়া হয়। এ ঘটনার পর গত বৃহস্পতিবার রাতে ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন প্রতিবেদক মুন্না। বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ওসি কাজী মো. রফিক আহমেদ।

জিডির তথ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর দৈনিক পূর্বদেশ-এর প্রথম পৃষ্ঠায় “বিদ্যুৎ বিভাগে ফ্যাসিবাদের দোসররা বহাল তবিয়তে” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই প্রতিবেদন প্রকাশের পর প্রধান প্রকৌশলী মোহাম্মদ হুমায়ুন কবির মজুমদার, সহকারী পরিচালক (জনসংযোগ) মোঃ আকবর হোসেনের মাধ্যমে প্রতিবেদককে তার অফিসে ডেকে পাঠান। সেখানে উপস্থিত হয়ে প্রতিবেদককে সংবাদ প্রকাশের জন্য অপমানজনক আচরণ করেন এবং ভবিষ্যতে দেখে নেওয়ার হুমকি দেন।

এ বিষয়ে প্রতিবেদক মনিরুল ইসলাম মুন্না বলেন, “একজন প্রধান প্রকৌশলীর মতো দায়িত্বশীল ব্যক্তি আমাকে ডেকে নিয়ে অপমান করতে পারেন না। যদি সংবাদে কোনো ভুল থাকে, তবে তা প্রতিবাদলিপির মাধ্যমে জানানোই নিয়ম। কিন্তু তা না করে পরিকল্পিতভাবে ২০ দিন পর ডেকে নিয়ে আমাকে অপমান করা এবং হুমকি দেওয়া বিদ্যুৎ বিভাগের মতো প্রতিষ্ঠানের জন্য লজ্জাজনক। আমি বিদ্যুৎ বিভাগের উপদেষ্টা, সচিব ও চেয়ারম্যানের কাছে অনুরোধ করব, এ ধরনের কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।”

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. রফিক আহমেদ বলেন, “ঘটনার বিষয়ে একটি জিডি নেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat