×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৪-১১-২৩
  • ১৭১ বার পঠিত
মোর্শেদ আলম মালেক, রাজবাড়ী:
রাজবাড়ী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাচীর ভেঙে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে দখলে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

সদ্য যোগদানকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ মোঃ হাফিজুর রহমান সাংবাদিকদের জানান,গত ১৫/১১/২৪ ইং তারিখ শুক্রবার রাতে শহরের বেড়াডাঙ্গা এলাকার প্রভাবশালী ফয়সাল এবং শিমুল আহমেদের নেতৃত্বে একদল দুর্বৃত্ত কলেজের সামনের টিনের প্রাচীর ভেঙে জায়গা দখলে নিয়ে স্থাপনা নির্মাণের কাজ শুরু করে। ঘটনাটি আমরা কলেজ কর্তৃপক্ষ জানতে পেরে পরদিন স্থাপনা নির্মাণে বাঁধা প্রদান করি। বাঁধা প্রদান করায় দুর্বৃত্তরা বিভিন্ন ভাবে আমাদেরকে ভয়ভীতি প্রদর্শন করছে। উক্ত ঘটনাটি কলেজের সভাপতি রাজবাড়ী জেলা প্রশাসক মহোদয়কে মৌখিক ভাবে জানিয়েছি, এবং জেলা প্রশাসক মহোদয়  আমাদেরকে সমাধানে আশ্বস্ত করেছেন। অন্যদিকে জায়গাটি বাংলাদেশ রেলওয়ের সম্পত্তি হওয়ায় দুর্বৃত্তদের বিরুদ্ধে রাজবাড়ী রেলওয়ে কর্তৃপক্ষের নিকট লিখিত আকারে অভিযোগ জানিয়েছি,রেলওয়ে কর্তৃপক্ষ তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য যে, দেশের শ্রেষ্ট এবং রাজবাড়ী জেলার একমাত্র হোমিওপ্যাথিক কলেজটি রাজবাড়ীর সাবেক জাতীয় সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের মরহুম পিতা ডাঃ এ,কে,এম ওয়াহিদের প্রতিষ্ঠিত এই কলেজ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ মোঃ হাফিজুর রহমান  হোমিওপ্যাথিক কলেজটি রক্ষার্থে সর্বোস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat