×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৪-১১-২৬
  • ১১০ বার পঠিত
সোমবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানা পুলিশ এসআই আসাদুজ্জামান এবং এসআই মো: বাবলু মিয়া লাশটি উদ্ধার কএর আগে রোববার দিবাগত রাত দেড়টার সময় স্বামী-স্ত্রী পরিচয়ে ওয়াসী ভবনের ৫ম তলায় রংধনু আবাসিক হোটেলটির ৫২৬ নম্বর রুমে রাত্রিযাপন করতে ওঠেন তারা।


হোটেলটির ম্যানেজার ওয়াসিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার বেলা ১১টার দিকে হোটেলের ৫২৬ নম্বর রুমটি পরিষ্কারের জন্য আয়া রুমে গেলে রুমটি ভেতর থেকে বন্ধ পান। এরপর অনেক ডাকাডাকি করলেও কোনো সাড়া মেলেনি। এরপর আয়া ম্যানেজারসহ মালিকপক্ষকে বিষয়টি অবহিত করেন।


পরে হোটেল কর্তৃপক্ষ বেলা সাড়ে ১২টায় রুমটির দরজায় প্রবেশ করলে তারা দেখতে পান ওই নারীর গলাকাটা মরদেহ পড়ে আছে। হোটেল কর্তৃপক্ষ বিষয়টি প্রথমে চেপে যান, পরে অবস্থা বেগতিক দেখে সদর থানা পুলিশকে অবহিত করেন। তবে নিয়ম অনুযায়ী যারা হোটেলে রুম বুকিং নেবেন তাদের সবার পরিচয়পত্রসহ নাম ঠিকানা লিপিবদ্ধ বাধ্যতামূলক; কিন্তু সেটি না করে তাদের দুজনকে রুমটি বরাদ্দ দেওয়া হয়।


হোটেলে ম্যানেজার ওয়াসিমের কাছে দম্পতি পরিচয়ে আসা দুজনের নাম-পরিচয় জানতে চাইলে নিহত নারীর পরিচয় জানাতে পারেননি। তবে স্বামী পরিচয়ে আসা ব্যক্তির নাম রুবেল হোসেন বলে জানান। তার বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার মত্ত এলাকায়। তবে তাদের কাছ থেকে রাখা হয়নি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।


ঘটনাস্থল পরিদর্শন করে সদর থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার বলেন, নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। সিসি ফুটেজ পর্যালোচনা করে স্বামী পরিচয় দেওয়া রুবেলকে খোঁজার চেষ্টা চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।রে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat