×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১১-২৬
  • ১২৭ বার পঠিত
আমাদের বিনা সুদে ঋণ দিবে বইলা ঢাকায় নিয়া গেছে। আমরা তো জানি না ঐ খানে আন্দোলন হইবো। ঢাকায় যাওয়ার পরই দেখি মারামারি হইতাছে। আমাগো বাসে ওইঠা কয়েক জনকে লাঠি দিয়া বারিও দিয়েছে । টাকা তো বড় কথা না বাঁইচা বাড়ি আসতে পারছি এতই শুকরিয়া জানাই’ এ কথা বলছিলেন প্রতারণার শিকার রোকসানা আক্তার। 

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে সদর উপজেলার জরিনা কলেজ এলাকায় দবির হোসেনের বাড়ির সামনে থেকে তাদের নিয়ে আসে।রোকসানা আক্তার জানান, বিনা সুদে ঋণ পাওয়ার আশায় শাহবাগে গিয়েছিলেন। তাকে দবির বিনা সুদে ঋণের লোভ দেখিয়ে ঢাকার শাহবাগে পাঠিয়েছিলো। শুধু রোকসানাকেই নয় দবির হোসেন ও তার স্ত্রী চামিলী আক্তার এবং হাসিনা আক্তার মানিকগঞ্জের বিভিন্ন এলাকার প্রায় ৩০০ জন সহজ সরল লোককে একই লোভে শাহাবাগে পাঠায়। এই অভিযোগে দবির, চামিলী ও জহুরাকে পুলিশ আটক করে।

স্থানিয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিনা সুদে লাখ টাকা থেকে কোটি টাকার ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে মানিকগঞ্জ থেকে সকাল ৬টার দিকে ৬টি বাসের মাধ্যমে তাদেরকে শাহাবাগে পাঠানো হয়। এসময় তাদের কাছ থেকে বাস ভাড়া বাবদ ২৫০ টাকা করে নেওয়া হয়ে বলেও জানা গেছে। পরে শাহাবাগের পরিস্থিতি উত্তপ্ত দেখে তারা ওই গাড়িতেই ফিরে আসে। এর পরে দবির হোসেনের বাড়ি ঘেরাও করে সাধারণ মানুষ। পুলিশ ও সেনাবাহিনী মেজর মিনহাজ ও সেনাবাহিনীর একটি টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে অভিযোক্তদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ এস আই মো: বাবলু মিয়া । বিক্ষুব্ধ জনগণ তাদের শাস্তির দাবি করেন।

ভুক্তভোগী হেলেনা বেগম জানান, সুদমুক্ত টাকা দেবে বলে দবির, হাসিনা ও চামিলী আমাদেরকে ঢাকা পাঠায়। ঋণ নেওয়ার জন্য আমরা প্রয়োজনীয় কাগজপত্র ও আইডি কাট দবিরের অফিসে দিয়ে যাই। এসময় আমাদের কাছ থেকে ২৫০ টাকা করে নেয় তারা। তিনি জানান, আমরা প্রায় ৩০০ জন ৬টি বাসে শাহাবাগে গিয়েছিলাম।

আরও কয়েক জন ভুক্ত ভোগীরা জানান, আমরা শাহবাগে নামার পর লোকজন আমাদের মারধর করে। পুলিশ আমাদের গাড়িগুলো ফিরিয়ে দেয়। পরে আমরা চলে আসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat