×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০১-০৭
  • ১৮৭ বার পঠিত
মোঃ রাফসান জানি,  ভোলা
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের দুইটি লিফট এর মধ্যে একটি লিফট গত ১মাস ধরে নষ্ট থাকায় সীমাহীন ভোগান্তিতে রোগীরা। এদিকে লিফট নষ্ট থাকার কারণে হাসপাতাল ভবনে উঠা নামা করতে  চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও  স্বজনদের।

মঙ্গলবার (৭ জানুয়ারি) হাসপতালে গিয়ে এমন দৃশ্য ও তথ্য পাওয়া যায়।

রোগীর স্বজনরা জানান, ভোলা সদর হাসপাতালের একটি লিফট নষ্ট থাকবার কারনে আমরা রোগী নিয়ে  দুর্ভোগে রয়েছি, হাসপাতাল কর্তৃপক্ষ যদি লিফটি দ্রুত মেরামত করে দেয় তাহলে আমরা দুর্ভোগের হাত থেকে রক্ষা পাবো।

লিফটের দায়িত্বে থাকা রুবেল জানান, লিফটে ১০ জন করে ওঠার কথা সেখানে উঠছে ১৫ থেকে ২০ জন। কেউ আমার কথা শুনে না উল্টো আমাকে মারতে ধরে, তারা তাদের মতো করে উঠে এজন্যই একটি লিফট নষ্ট হয়ে গেছে বাকিটার অবস্থাও ভালো নয়।

এ ব্যাপারে হাসপাতাল ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাঃ শেখ সুফিয়ান রুস্তম জানিয়েছে,  লিফট দুটা গণপূর্ত বিভাগ তদারকি করে। সমস্যা সমাধানের জন্য গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে বলা হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে সমাধান হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat