×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১১-২৬
  • ১১১ বার পঠিত
এএসএম হারুন
২৬ই নভেম্বর (মঙ্গলবার) বিকালে ফেনী শহরের জেলরোড থেকে সনাতনী ধর্মালম্বীরা একটি মিছিল বের করে, মিছিলটি ট্রাংক হয়ে  কেন্দ্রীয় বড় জামে মসজিদ প্রদক্ষিণ করে মাস্টার পাড়ার সামনে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট, ফেনী জেলার ব্যানারে এই মিছিলটি করা হয়।

এসময় ইসকন নেতা চিন্ময় দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল ছিল ফেনী শহর। মিছিলে আসা সনাতনীরা জানায়, ইসকন জঙ্গি সংগঠন নয়, কোনো দল বা গোষ্ঠীর বিরুদ্ধেও নয়। তাহলে কেন আমাদের সনাতনী নেতাকে ভিন্ন ট্যাগ লাগিয়ে গ্রেপ্তার করা হলো। নিঃশর্তে যদি চিন্ময় দাসকে মুক্তি দেওয়া না হয়, তাহলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা। এসময় তারা আরো বলেন, দেশের ৩ কোটি সনাতনী তাদের অধিকারের জন্য আজ রাস্তায় নেমেছে। দেশের সব অধিকারের প্রাপ্য তারা। শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন দেশে ইসকন নেতা চিন্ময় দাসের মুক্তির দাবিতে আন্দোলন হয়েছে বলে জানান তারা। তুমি কে আমি কে, 'সনাতনী-সনাতনী', 'জেলের তালা ভাঙবো, চিন্ময় দাসকে আনবো', সহ নানান স্লোগান দেয় তারা,

কয়েক শত সনাতনী নারী পুরুষের অংশগ্রহণ আর প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে মিছিলটি শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat