×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-০৩
  • ২৪০ বার পঠিত
শোবিজের জনপ্রিয় দুই অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাসনিয়া ফারিণ। সিনেমা, ওটিটি ও নাটকে অভিনয়ের মাধ্যমে দুজনেই জায়গা করে নিয়েছেন দর্শকের মনে। কাজের বাইরে ব্যক্তিগত জীবনেও তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে।

কখনোই কেউ কাউকে প্রতিদ্বন্দ্বী মনে না করে একে অপরের প্রতি সম্মান ও ভালোবাসা বজায় রেখে নিজেদের মতো করে কাজ করছেন তারা। এবার এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে মেহজাবীন তথ্য ফাঁস করলেন ফারিণ।

সেখানে এক দ্বৈত বক্তব্যে নিজেদের সম্পর্ক, একসঙ্গে কাটানোর অভিজ্ঞতা শেয়ার করেন তারা। ফারিণ বলেন, মেহজাবীন আপু কিন্তু অনলাইন শপিং অ্যাডিক্ট, এটা কি কেউ জানে কি না, জানি না। তিনি প্রতিদিনই কিছু না কিছু অর্ডার করেন অনলাইনে এবং প্রতিদিনই পার্সেল আসে তার।

ফারিণের এ কথা শুনে হাসতে থাকেন মেহজাবীন। একমত প্রকাশ করে তিনিও বলেন, ‘হ্যাঁ এটা ভেরি ভেরি ট্রু। আমার এ ধরনের একটা ‘সুস্থ অ্যাডিকশন’ আছে। আসলে আমি শপিং পছন্দ করি, এবং শুধু নিজের জন্যই না, নিজের ফ্যামিলির জন্য, বন্ধুর জন্য সবার জন্যই কিনতে ইচ্ছা করে।

অভিনেত্রী আরও বলেন, এটা ফারিণ দেখেছে, আমি কী কী কিনি। আমরা ট্রিপে একটা ফাঁকা লাগেজ নিয়ে যাই, শুধুমাত্র কেনাকাটা করে, অনলাইন থেকে কিনে ওইটাকে আবার নিয়ে আসি।

প্রসঙ্গত, বর্তমানে ‘প্রিয় মালতী’ নিয়ে ব্যস্ত মেহজাবীন। এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ট্যুরে রয়েছে সিনেমাটি। অন্যদিকে ফারিণের হাতে রয়েছে নির্মাতা কাজল আরেফিনের ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। সব মিলিয়ে দুজনেই সমানতালেই নিজেদের ব্যস্ত সময় কাটাচ্ছেন।





নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat