×
সদ্য প্রাপ্ত:
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-২৫
  • ১৯০ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু (৭৮) কে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্চিত ও এলাকা থেকে বের করে দেয়ার হুমকির ঘটনায় ভিডিও ফুটেজ দেখে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 
গ্রেপ্তারকৃতরা হলেন- পাতড্ডা এলাকার  ইসমাইল হোসেন মজুমদার (৪৩), কুলিয়ারা গ্রামের মো. জামাল উদ্দিন  মজুমদার (৫৮), ইলিয়াছ ভূঁইয়া (৫৮), নাঙ্গলকোট উপজেলার রায়কোট এলাকার আবুল কালাম আজাদ (৪৮) ও  চাঁদপুর জেলার মইশাদী এলাকার ইমতিয়াজ আব্দুল্লাহ সাজ্জাদ (১৯)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) এটিএম আক্তারুজ্জামান জানান, ঘটনার সময় ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। পরে তথ্য প্রযুক্তির সহয়তায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় কোন মামলা না হওয়ায় মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের ৫৪ ধারায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat