×
সদ্য প্রাপ্ত:
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট
  • প্রকাশিত : ২০২০-১০-৩১
  • ৬২৭ বার পঠিত

স্বাধীনবাংলা, ডেস্ক নিউজঃ

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হচ্ছে জাতীয় চিড়িয়াখানা। তবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মুজিববর্ষ উপলক্ষে আগামীকাল ও প্রতি মাসের প্রথম রোববার প্রবেশ ফ্রি করা হয়েছে। সাত মাস পর খুলছে জাতীয় চিড়িয়াখানা। করেনা সংক্রমণ ঠেকাতে গেলো ২০ মার্চ দর্শনার্থীদের জন্য বন্ধ করা হয় এই বিনোদনকেন্দ্র। এই সময়ে বানর, হরিণ, গাধা, ময়ূরসহ অনেক পরিবারে এসেছে নতুন অতিথি। জন্ম হয়েছে ১১৫টি প্রাণীর।

আরোও পড়ুনঃ করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২০ জন, মৃত্যু ১৮ ***

চিড়িয়াখানা খোলা উপলক্ষে নতুন করে সাজানো হয়েছে চারপাশের পরিবেশ। করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা থাকায় প্রবেশ ও অবস্থানের সময় সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা নেয়া হয়েছে। দর্শনার্থীদের মাস্ক ও একমুখী পথ ব্যবহারের পাশাপাশি খাবার নিয়ে প্রবেশ না করার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, গেলো ৭ মাসে চিড়িয়াখানার পশুপাখিদের শান্ত পরিবেশে দিন কেটেছে। সার্বক্ষণিক নজরদারিতে ছিলেন সেখানকার কর্মীরা। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকবে জাতীয় চিড়িয়াখানা। সূত্রঃ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে নেওয়া।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat