×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১২-২৩
  • ১১৯ বার পঠিত
মনির হোসেন 
স্টাফ রিপোর্টার 

নেত্রকোণায় ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএলএসটি)-এর শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে জেলা শহরের রাজুর বাজার এলাকায় অবস্থিত আইএলএসটি ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে তারা সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
এসময় বক্তব্য রাখেন শিক্ষার্থী দেলোয়ার হোসেন শরীফ, তাহমিনা আক্তার, কাওসার আহম্মেদ টুটল, শিবনাথ কুমার শিবু ও আব্দুল কাদের।
বক্তারা বলেন, রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট (ভিটিআই) সমূহে পেশাজীবীদের জন্য চালু করা অবৈধ ডিপ্লোমা কোর্স অবিলম্বে বাতিল করতে হবে। পাশাপাশি নিয়োগ বিধিমালা সংশোধন করে সকল সাব-টেকনিক্যাল পদে “ডিপ্লোমা ইন লাইভস্টক” ডিগ্রিধারীদের একক নিয়োগযোগ্যতা নিশ্চিত করে দ্রুত প্রজ্ঞাপন জারি করার দাবি জানান তারা।
শিক্ষার্থীরা আরও বলেন, দাবি আদায়ে যদি আজকের মধ্যে কর্তৃপক্ষ লিখিত প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আইএলএসটি, নেত্রকোণার সকল সাধারণ শিক্ষার্থী একযোগে ক্লাস ও পরীক্ষা বর্জনসহ কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat