×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-০১-০৪
  • ১৫৫ বার পঠিত
রহমত আল আকাশ, দিনাজপুর প্রতিনিধিঃ আপনারা কে কোন দলের এটা বিবেচনা না করে মানুষের দোরগোড়ায় তাদের প্রাপ্য বুঝিয়ে দিবেন। হালাল আয় করার চেষ্টা করবেন। বাজারদর নিয়ন্ত্রনে রাখতে সরকার বদ্ধপরিকর।

       অন্তর্বতী সরকারের বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা বশীরউদ্দিন আজ বিকালে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টিসিবির  ডিলারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বানিজ্য উপদেষ্টা বলেন, আমরা চালের বাজারকে স্থিতিশীল রাখতে চাই। উপরেও নিতে চাই না, আর নিচেও নিতে চাই না। আমরা টিসিবির এক কোটি লোকের ব্যবস্থা থেকে ৫৭ লাখে নামিয়ে নিয়ে এসেছি। এই রমজানে আরো ৬ লাখ লোককে যুক্ত করা হয়েছে। যারা যোগ্য সুবিধাভোগি তাদের হাতে আমরা পন্য পৌঁছে দিবো ইনশাআল্লাহ। এই রমজানে তেলের দামসহ অন্যান্য পণ্যের দামও কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন বানিজ্য উপদেষ্টা।

দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি'র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা ইকবাল, টিসিবির নবনির্বাচিত চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ খালেকুজ্জামান বাবু, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান, পুলিশ সুপার মোঃ নাজমুল হাসান, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম প্রমূখ।

এর আগে বাণিজ্য উপদেষ্টা জেলার কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়ন ও রামচন্দ্রপুর ইউনিয়নে টিসিবির স্মার্ট কার্ডধারিদের কয়েকটি বাড়ি পরিদর্শন করেন। এর পর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন ও আস্করপুর ইউনিয়নে টিসিবির উপকারভোগি স্মার্ট কার্ডধারিদের কয়েকটি বাড়ি পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat