×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৬-১০-০৪
  • ২৬ বার পঠিত
মোঃ আবুল সিকদার 

গ্রামীণ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এরই ধারাবাহিকতায় জয়পুরহাট জেলার পাঁচটি উপজেলায় অনূর্ধ্ব ১০০ মিটার সেতু নির্মাণ প্রকল্প এবং Program for Supporting Rural Bridges প্রকল্পের আওতায় ১৮টি গুরুত্বপূর্ণ সেতুর নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত এসব সেতু জেলার সদর, পাঁচবিবি, আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল উপজেলার উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কের যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার করেছে। নির্মিত সেতুগুলোর মধ্যে জয়পুরহাট সদর উপজেলায় ২টি, পাঁচবিবিতে ৮টি, আক্কেলপুরে ৬টি, কালাইয়ে ১টি এবং ক্ষেতলালে ১টি সেতু রয়েছে।

নবনির্মিত সেতুগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো জয়পুরহাট সদর উপজেলার ৮১ মিটার দীর্ঘ করিমনগর পিএসসি গার্ডার সেতু, পাঁচবিবি উপজেলার ৯৬ মিটার দীর্ঘ বাগজানা পিএসসি গার্ডার সেতু, ৯০ মিটার দীর্ঘ বড় মানিক পিএসসি গার্ডার সেতু, ৭৫ মিটার দীর্ঘ শিরট্টি পিএসসি গার্ডার সেতু, ৬০ মিটার দীর্ঘ ফেসকা হাট আরসিসি গার্ডার সেতু এবং ৫৭ মিটার দীর্ঘ পাথরঘাটা আরসিসি গার্ডার সেতু।

এসব সেতু নির্মাণের ফলে একসময় খেয়া নৌকায় ঝুঁকিপূর্ণ পারাপার কিংবা দীর্ঘ পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছানোর দুর্ভোগ এখন অনেকটাই অতীত। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত, রোগীদের চিকিৎসাসেবা গ্রহণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল হয়েছে আরও সহজ ও নিরাপদ। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে উৎপাদিত কৃষিপণ্য দ্রুত দেশের বিভিন্ন বাজারে পৌঁছানোর সুযোগ সৃষ্টি হয়েছে, যা কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তি এবং গ্রামীণ অর্থনীতির বিকাশে ইতিবাচক ভূমিকা রাখছে।

দৃষ্টিনন্দন ও জনগুরুত্বপূর্ণ এসব সেতু শুধু দুই প্রান্তের সড়ককে সংযুক্ত করেনি, বরং মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ এবং গ্রামীণ জনপদের সার্বিক আর্থসামাজিক উন্নয়নের নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে।

গ্রাম হবে সংযুক্ত, অর্থনীতি হবে গতিশীল এলজিইডি কাজ করছে টেকসই গ্রামীণ উন্নয়নে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat