×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-০১-০৬
  • ২৪৬ বার পঠিত
কমলালেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন সি। তবে শুধু কমলালেবু বললে ভুল বলা হবে, এর খোসাতেও রয়েছে ভিটামিন সি। আর তা আমাদের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে। নিয়মিত কমলালেবু খেলে ত্বক ভালো থাকে তা সবাই জানেন। রূপচর্চায় কমলালেবুর খোসা প্রায়শই ব্যবহার হয়। রান্নাতেও ব্যবহার করতে পারেন কমলালেবুর খোসা। কমলালেবুর খোসা পুষ্টিতে ভরপুর। কমলালেবুর খোসায় বিভিন্ন ধরনের ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। খাবারে স্বাদ, গন্ধ, ফ্লেভার ও পুষ্টি বৃদ্ধি করতে কমলালেবুর খোসা দারুণ উপকারী।


কোন রান্নায় কী ভাবে কমলালেবুর খোসা ব্যবহার করবেন, রইল টিপস


ভিনিগার ও তেল: সাদা ভিনিগারের মধ্যে কমলালেবুর খোসা ভিজিয়ে রেখে দিন। খাবার তৈরির সময় ওই কমলালেবুর খোসার ভিনিগার ব্যবহার করতে পারেন। এতে খাবারের স্বাদ বেড়ে যাবে। একইভাবে, অলিভ অয়েলের মধ্যে কমলালেবুর খোসার কুচি ভিজিয়ে রাখুন। কোনও রান্না বা ম্যারিনেশনে ওই তেল ব্যবহার করতে পারেন। এতেও খাবারে কমলালেবুর ফ্লেভার পেয়ে যাবেন। সালাদ তৈরিতেও এই কমলালেবুর খোসা ভেজানো তেল ও ভিনিগার ব্যবহার করতে পারেন।


বেকিং: শীতকালে বাড়িতে মাঝেমধ্যে অনেকেই কেক, কুকিজ বানান। কেকের ব্যাটার তৈরি করার সময় তাতে কমলালেবুর খোসার জিস্ট মিশিয়ে কমলালেবুর খোসা কুড়ে নিন। সেটা ব্যাটারে মিশিয়ে দিন। এতে কেকে কমলালেবুর ফ্লেভার চলে আসবে। তবে, খেয়াল রাখবেন কেক যেন তেতো না হয়ে যায়।

কমলালেবুর খোসার চা: কমলালেবুর খোসা দিয়ে চা বানিয়ে খেতে পারেন। এখন অনেকেই দুধ-চা ছেড়ে হার্বাল চা খেতে পছন্দ করছে। ট্রাই করে দেখতে পারেন কমলালেবুর খোসার চা। কমলালেবুর খোসা পানির সঙ্গে ফুটিয়ে নিন। এর সঙ্গে একটা দারুচিনির কাঠিও ফুটিয়ে নিন। তৈরি কমলালেবুর খোসার চা। এই চা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানে ভরপুর। এই চা হজমে সহায়তা করে, ইমিউনিটি বাড়ায় এবং মানসিক চাপ কমায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat