×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-০১-১১
  • ২০৬ বার পঠিত
নাহিদ মিয়া,হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
প্রথমবার হলুদ চাষ করেই বাজিমাত করেছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার কৃষক তানভীর মিয়া। তার সফলতা দেখে অন্য কৃষকরাও উৎসাহিত হচ্ছেন হলুদ চাষে। উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া গ্রামের কৃষক তানভীর উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় এলাকায় প্রথমবারের মতো হলুদ চাষ করেন।
সরজমিনে তার ফসলের মাঠে গিয়ে দেখা যায়, সে লোকজন নিয়ে হলুদ তোলায় ব্যস্ত। 
কৃষক তানভীর মিয়া জানান, এই এলাকায় এর আগে কেউ বানিজ্যিক ভাবে হলুদ চাষ করেনি। উপসহকারী কৃষি কর্মকর্তা তাপস চন্দ্র দেব ও মোহন লাল নন্দী তাকে পরামর্শ দিয়ে বলেন এই এলাকার মাটি হলুদ চাষের উপযোগী। এখানে হলুদ চাষাবাদ করলে লাভবান হবে বলে উৎসাহিত করেন। উপজেলা কৃষি অফিস থেকে বিনামূল্যে সার, কীটনাশক ও বীজের ব্যবস্থা করে দিয়েছে তারা। এক বিঘা জমিতে তার খরচ হয়েছে প্রায় দশ হাজার টাকা। ফলন অনেক ভালো হয়েছে। তিনি আশা করছেন আশি মন হলুদ পাওয়া যাবে। কমপক্ষে দুই লাখ টাকা লাভ হবে তার। উপসহকারী কৃষি কর্মকর্তা মোহন লাল নন্দী জানান, এই প্রথম হলুদ চাষাবাদ করেছেন কৃষক তানভীর মিয়া। তার সাফল্য দেখে এখন অনেকেই যোগাযোগ করছেন হলুদ চাষাবাদ করার জন্য। উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার জানান, আদা ও হলুদ একটি লাভজনক মসলা জাতীয় ফসল। বর্তমানে মাধবপুর উপজেলায় ৩০ হেক্টর জমিতে যেসব জায়গায় সাময়িক পতিত থাকে সেই সব জমি ও ছায়াযুক্ত স্থানে হলুদের আবাদ হচ্ছে। লাভজনক হওয়ায় আদা ও হলুদ চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মসলা জাতীয় ফসলের চাষ বৃদ্ধির জন্য কৃষক পর্যায়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্প ও ফ্রিপ প্রকল্পের আওতায় আদা ও হলুদ ফসলের বিভিন্ন প্রদর্শনী বাস্তবায়ন করা হয়েছে। এছাড়াও বস্তায় ও সাথী ফসল হিসেবে মসলা জাতীয় ফসল আবাদ বৃদ্ধি ও সম্প্রসারণে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং ব্লক পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষকদের  প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করছেন। দিন দিন মসলা জাতীয় ফসল আবাদ করতে তরুণ উদ্যোক্তারা আগ্রহী হচ্ছে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat