×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-০১-১১
  • ১৬৯ বার পঠিত
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামলপুর ও ধনুন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা  আইনের ৪টি মামলায় ২ লক্ষ ৪৫ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে ও বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি পরিচালিত পৃথক অভিযানে এ দণ্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক নূরী তাসমিন ঊর্মি বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে উপজেলার নাগরী ইউনিয়নের ধনুন এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় একটি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

ভ্রাম্যমান আদালতের অপর বিচারক তনিমা আফ্রাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জামালপুর এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় তিনটি মামলায় ৬৫ হাজার টাকা করে ১ লক্ষ পঁচানব্বই হাজার টাকা জরিমানা করা হয়। নিয়মিত কাজের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের এ বিচারক।

অভিযানকালে বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, আলামিন সহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat