×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৫-০১-১২
  • ১৫৮ বার পঠিত
মো:খালেদ সাইফুল্লাহ ,কমলগঞ্জ থেকেঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে অন্য ছেলের সাথে প্রেমের সম্পর্কের সন্দেহে কথা কাটাকাটির এক পর্যায়ে গলায় ওড়না পেছিয়ে দ্বিতীয় স্ত্রীকে হত্যা করেছে পাষন্ড স্বামী আজাদ বক্স (৬২) হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। দ্বিতীয় স্ত্রী মনোয়ারা বেগম (৩০) কে হত্যার পর ঘাতক স্বামী থানায় গিয়ে আত্মসমর্পন করেছে। এ ঘটনাটি ঘটেছে রোববার (১২ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার আলেপুর গ্রামে।  
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও গ্রামের আজাদ বক্স নিজ বাড়িতে স্ত্রী নিয়ে বসবাস করতেন। এক পর্যায়ে আলেপুর গ্রামের মনোয়ারা বেগমের সাথে ২০২৩ সনে প্রেমের সম্পর্ক হয়। প্রেমের সম্পর্কের জের ধরে আজাদ মিয়া মনোয়ারা বেগমকে দ্বিতীয় বিয়ে করে। মনোয়ারা বেগম আলেপুর বাবার বাড়িতে থাকতো। সম্প্রতি দ্বিতীয় স্ত্রী মনোয়ারা বেগম অন্য ছেলের সাথে পরকীয়া করছে এমন সন্দেহে আজাদ বক্স ক্ষুব্ধ হয়ে উঠে। রোববার সকালে আলেপুর গ্রামে শ্বশুড় বাড়িতে গিয়ে দ্বিতীয় স্ত্রীর সাথে এসব বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আজাদ বক্স ঘরের মধ্যে ওড়না দিয়ে গলা পেঁছিয়ে মনোয়ারা বেগমকে হত্যা করে। হত্যা করার পর সে নিজে কমলগঞ্জ থানায় এসে আত্মসমর্পন করে।
এ ব্যাপারে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, আসামী আজাদ বক্স থানায় আসলে তাকে গ্রেফতার করা হয়েছে। মনোয়ারা বেগমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat