×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৫-০১-১৩
  • ১৪৬ বার পঠিত
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার সংরক্ষিত এলাকায় পাথর তুলতে গিয়ে লিটন মিয়া ৩২) নামে পাথর লুট চক্রের সদস্য একজনের মৃত্যু হয়েছে। সে উপজেলার বাঘারপাড় গ্রামের নবী হোসেনের পুত্র। ১৩ জানুয়ারী সোমবার সকাল অনুমান  ৯টায় ভোলাগঞ্জ রেলওয়ে বাঙ্কারের এ ঘটনা ঘটে।

জানা যায়, গত ৫ আগষ্ট পরবর্তী থেকে বাধাহীন বিরামহীন গর্ত খুঁড়ে পাথর উত্তোলন হচ্ছে যা স্থানীয় প্রশাসনের কিছু কর্মকর্তা ও রাজনৈতিক দলের কয়েকজন প্রভাবশালী নেতাদের নেতৃত্বে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে সরকারি সম্পদ পাথর-বালু লোপাট হচ্ছে।  প্রতিদিনের মতো লিটন মিয়া গংরা তাহাদের দলের সাথে ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর তুলতে যায়। বাঙ্কার সংরক্ষিত এলাকার স্থাপনার নিচ থেকে পাথর উত্তোলন করার সময় উপর থেকে মাটি ধসে তার উপর পড়ে যায়। এসময় সে গুরুতর আহত হয়। পরে তার সাথে থাকা অন্যরা উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে আমরা লাশ উদ্ধার করি। লাশের ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat