×
সদ্য প্রাপ্ত:
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল
  • প্রকাশিত : ২০২৩-০৮-০১
  • ২৫৬ বার পঠিত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার মনে হয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর ‘১০ বছরও বাঁচবেন না।’

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন জেলেনস্কি। এই সাক্ষাৎকারের একটি অংশ সোমবার নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। খবর সিএনএনের।

সাক্ষাৎকারটিতে জেলেনস্কিকে প্রশ্ন করা হয়, তার কাছে কী মনে হয় ইউক্রেনের যুদ্ধ সিরিয়ার যুদ্ধের মতো? এবং ইউক্রেনের অবস্থা সিরিয়ার মতোই হবে? জেলেনস্কি বলেন, ‘না এটি সম্ভব নয় কারণ পুতিন এত বছর বাঁচবেন না। তিনি যে গতিতে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন, সে গতিতে সিরিয়ায় যুদ্ধ করেননি। সিরিয়ার যুদ্ধ ভিন্ন।’

এছাড়া জেলেনস্কির দাবি, রুশ সেনাদের বর্তমান কার্যক্রম ‘প্রমাণ করে ইউক্রেনে দখলদারিত্ব বজায় রাখা এবং ইউক্রেনকে পরিপূর্ণভাবে ধ্বংস করার সক্ষমতা এখন রাশিয়ার নেই।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে কথিত সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার নির্দেশনা পেয়ে লাখ খানেক সেনা একসঙ্গে ইউক্রেনে প্রবেশ করে। এরপর থেকে সিরিয়ার মতো ইউক্রেনেও তারা প্রায় একই ধরনের ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat