×
সদ্য প্রাপ্ত:
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট
  • প্রকাশিত : ২০২৫-১০-১৮
  • ১৪৭ বার পঠিত

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি;

পাহাড়ে ঘুরতে যাওয়াই কাল হল। খাদে গাড়ি পড়ে মৃত্যু ভারতের পশ্চিমবঙ্গের দাজিলিং জেলার নকশালবাড়ি এলাকার ২ যুবকের। শনিবার (১৮ অক্টোবর ) ভোরে দুঘটনাটি ঘটে পাঙ্খাবাড়ি এলাকায়। মৃতরা হলেন, ফুটানি মোড়ের বাসিন্দা সুমিত সিংহ এবং কোটিয়া জোতের বাসিন্দা রাজেশ পাসোয়ান। আহত হয়েছে আরও ৩ জন। তাঁরা হলেন, রথখোলার বাসিন্দা রাজ দাস এবং তারক বিশ্বাস, কোটিয়া জোতের বাসিন্দা করণ ঠাকুর। শুক্রবার (১৭ অক্টোবর ) রাতে একটি চার চাকার গাড়িতে করে পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন ওই ৫ জন। এদিন ভোরে পাঙ্খাবাড়ির রাস্তায় খাদে পড়ে যায় গাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাশিয়াং পুলিশ। সুমিত এবং রাজেশের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বাকি ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat