×
সদ্য প্রাপ্ত:
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল জাতীয় সংসদে অর্থমন্ত্রী: রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা এনবিআরের আন্দোলন: ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ ঠাকুরগাঁওয়ের পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর প্রাণহানি, আক্রান্ত ৯১৭ মিঠামইনে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ, আহত ৩০ শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী
  • প্রকাশিত : ২০২৫-০১-১৫
  • ২০৬ বার পঠিত
রিয়াজ স্টাফ রিপোর্টার শেরপুর 

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেরপুর জেলা ছাত্র সংসদে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। 

উক্ত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আহমেদ হোসেন জনি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ইজতেহাদ রাফি। নির্বাচনে তিনজন শিক্ষার্থী প্রতিদ্বন্দিতা করেন। অর্থনীতি বিভাগের আহমেদ হোসেন জনি (হাতি) প্রতীকে,ভূতত্ত্ব বিভাগের সোহানুর রহমান সোহান (তুলসীমালা চাল) প্রতীকে এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আহমেদ ইজতেহাদ রাফি প্রতিদ্বন্দিতা করেন (ছানার পায়েশ) প্রতীকে। নির্বাচনে শিক্ষার্থীদের প্রত্যক্ষ অংশগ্রহণে ভোটের মাধ্যমে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।সর্বোচ্চ ভোট পেয়ে আগামী এক বছরের জন্য সভাপতি নির্বাচিত হয় আহমেদ হোসেন জনি এবং দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয় ইজতেহাদ রাফি।
নবনির্বাচিত সভাপতি আহমেদ হোসেন জনি বলেন,"আমি স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে শেরপুরের ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সার্বিক সুযোগ সুবিধা নিশ্চিতকল্পে কাজ করবো। 

সেই সাথে পিছিয়ে পড়া শেরপুর জেলাকে এগিয়ে নিতে একযোগে কাজ করে যাবো"।সাধারণ সম্পাদক রাফি বলেন,"আমি শেরপুরের শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে কাজ করে যাবো। সর্বদা তাদের পাশে থাকার চেষ্টা করবো"।দীর্ঘদিন পর শেরপুর জেলা ছাত্র সংসদ,ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন হওয়ায় শিক্ষার্থীরা 
সন্তোস প্রকাশ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat