×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৮
  • ২৬২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকা উপজেলায় তীব্র তাপদাহে দরিদ্র শ্রেণী, রিস্কা-অটোচালক বাস, ট্রাক, পথচারী যখন অস্থিরতায় ভূগছে ঠিক তখন পথচারীদের সামান্য স্বস্তির জন্য সেবার মান নিশ্চিত করতে বুধবার দুপুরে মহাসড়ক ও আশেপাশ এলাকায় ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ পিপিএম বার,সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে স্যালাইন ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছেন। ভালুকা মডেল থানার ওসি মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম বার, জানান পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞার বিপিএম, পিপিএম, মহোদয়ের নির্দেশনায় প্রায় ৫শতাধিক দরিদ্র শ্রেণি, বাস, সিএনজি, অটোরিকশা চালক ও পথচারীদের মাঝে ওরস্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। মানব সেবার মানুষিকতা, মানবিক মান উন্নয়নের পুনর্বার দৃষ্টান্ত স্থাপন করে চলছেন ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ। এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক তদন্ত, ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার সহ অন্যান্য অফিসার ফোর্সবৃন্দ। তীব্র তাপদাহে গণমানুষের পথচলায় করণীয় সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং ওর স্যালাইন ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করায় ভালুকা মডেল থানার পুলিশের প্রতি স্থানীয় জনসাধারণের সন্তোষ প্রকাশ করতে দেখা যায়। নিজের দায়িত্বের প্রতি আস্থা রেখে সেবার মান নিশ্চিত করতে বারবার পুরস্কৃত হয়েছেন শাহ কামাল আকন্দ। তীব্র তাপদাহ চলাকালীন সময় পর্যন্ত এই মানবিক কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওসি শাহ কামাল আকন্দ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat