×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-০১-১৫
  • ১৮৪ বার পঠিত
শফিউল করিম সবুজ, চকরিয়া
কক্সবাজারের চকরিয়ায় চিরিঙ্গা-বদরখালী সড়কের রামপুর এলাকায় ডাকাতি করতে সড়কে ব্যারিকেড দেওয়ার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৭-৮ জন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হলেও পিছু ধাওয়া করে তিনজনকে আটক করেছে চকরিয়া থানা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি রাইফেলের গুলি, একটি তরবারি, ধারালো দা ও কিরিচ।

বুধবার (১৫ জানুয়ারি) ভোররাতে উপজেলার সাহারবিল ইউনয়িনের রামপুরস্থ মমতাজ মেম্বারের বাড়ির অদূরে আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

 আটক তিন ডাকাত হলেন, চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিনামারা মগবাজার এলাকার গিয়াস উদ্দিনের ছেলে তায়েফুল ইসলাম (২২), ডুলাহাজারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড রিংভং ছগিরশাহ কাটা গ্রামের গোলাম কাদেরের ছেলে মো. জসিম উদ্দিন (৩৪) ও চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড খামার পাড়ার মো. আকরামের ছেলে ইসমাইল হোসেন টিপু (৩৫)।

 এ তথ্য নিশ্চিত করেছে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া। তিনি বলেন, সড়কে ডাকাতির প্রস্তুতির খবর লোকজন থেকে পাওয়া মাত্রই পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পাঠাই। তারা গুলি ও ধারালো অস্ত্রসহ তিনজনকে আটক করে। এ ব্যাপারে অস্ত্র আইনে ও ডাকাতির প্রস্তুতির ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat