×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৫-১১-০১
  • ১৬৩ বার পঠিত
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:রনি
১,নভেম্বর ২০২৫:
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ জেলা পরিষদ শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার জনাব মো. মোখতার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক জনাব মুফিদুল আলম। সভার সভাপতিত্ব করেন বিভাগীয় সমবায় কার্যালয়ের উপপরিচালক জনাব মো. আবদুল ওয়াহেদ এবং রূপসী বাংলা সমবায় সমিতির এমডি মোঃ আবুল হোসেন।

বক্তারা বলেন, সমবায়ই পারে সমাজে সাম্য ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে। দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায় আন্দোলনের গুরুত্ব দিন দিন বাড়ছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সমবায় খাত আরও গতিশীল হয়ে উঠবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি আয়োজন করে বিভাগীয় সমবায় কার্যালয়, ময়মনসিংহ, সহযোগিতায় সমবায়ী বন্ধ।
দিনব্যাপী এ আয়োজনে জেলার বিভিন্ন সমবায় সংগঠনের নেতৃবৃন্দ, কর্মকর্তা এবং অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat