×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৫-০১-১৮
  • ১৭৯ বার পঠিত
রিয়াজ স্টাফ রিপোর্টার শেরপুর 
 শেরপুরের ঝিনাইগাতীতে ইজারার  নীতিমালা ভঙ্গের দায়ে সোমেশ্বরী নদীর তাওয়াকোচা বালু মহাল থেকে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।  বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা  বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি)  বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট 
অনিন্দা রানী ভৌমিকসহ  প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

 জানা যায়, সোমেশ্বরী নদীর তাওয়াকোচা মৌজায় ৭ একর জমি থেকে বালু উত্তোলনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বছর মেয়াদে ইজারাদা দেয়া হয়। টেন্ডারের মাধ্যমে বালু মহালের ইজারা পায় শ্রীবরদী উপজেলার সামীম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আক্তার হোসেন। অভিযোগ রয়েছে বাংলা  ১৪৩২ সালের ১ বৈশাখ থেকে বালু উত্তোলন শুরু হয়।   অভিযোগে প্রকাশ,  ৭ একর জমি থেকে বালু উত্তোলনের অনুমতি থাকলে ইজারার নীতিমালা ভঙ্গ করে লিজ এলাকার বাইরে শতাধিক একর এলাকা থেকে বালু লুটপাট চালিয়ে আসছিলো।

 বিভিন্ন সময় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে বালু উত্তোলন যন্ত্র ধ্বংস ও শ্রমিকদের সাজাও দেওয়া হয়েছে।  কিন্তু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হয়নি। অবশেষে  বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসনের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু  উত্তোলন বন্ধ করে দেয়া হয়। ঝুলিয়ে দেওয়া হয় বালু উত্তোলনের চালান ঘরে তালা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল।   

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat