×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৫-০১-০২
  • ২১০ বার পঠিত
মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণ চুরির সঙ্গে জড়িত আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া স্বর্ণ, নগদ টাকা ও একটি প্রাইভেট কার উদ্ধার করেছে পুলিশ।


বুধবার (১ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান। 


এর আগে মঙ্গলবার রাতে দিনাজপুর জেলার কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন - দিনাজপুর জেলার কোতোয়ালি উপজেলার কালিতলা এলাকার মোতাহারুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম (৫৫), রাজবাড়ি তামলিপাড়া এলাকার মোফাফফর আলীর ছেলে রামজান আলী (৪৬) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৩০)। 


সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, গত ২৬ তারিখ বিকেলে মহাদেবপুর উপজেলার মধ্যবাজারের মায়ামনি জুয়েলার্স থেকে প্রায় দুই লাখ ১৩ হাজার টাকার মূল্যের স্বর্ণের এক ভরি ছয় আনা দু’রতি ওজনের ব্রেসলেট চুরি হয়। পরে এ বিষয়ে থানায় অভিযোগ দিলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে চোরদের শনাক্ত করে তাদের গ্রেফতার ও চুরি যাওয়া স্বর্ণ উদ্ধারে কাজ শুরু করলে মঙ্গলবার রাতে সিসিটিভির ফুটেজ ও আধুনিক প্রযুক্তির সহায়তায় দিনাজপুরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়। তখন স্বর্ণ বিক্রির এক লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয় এবং চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat