×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২৫-০১-১৮
  • ১৮৪ বার পঠিত
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ
ভারতের সিকিমে মর্মান্তিক পথ দুর্ঘটনায় ৫ জন নিহত। শুক্রবার (১৭ জানুয়ারি ) সকালে তাশিডিং- ইউকসোম সড়কের ল‍্যাং খোলার কাছে একটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে একটি ছোট চার চাকার গাড়ি। পুলিশ সূত্রে প্রকাশ? দুর্ঘটনার জেরে মৃত্যু হয় গাড়িতে থাকা ৫ জনের। নিহতরা হলেন, অভিষেক দাহাল, অভি কিশোর দাহাল, চন্দ্র বাহাদুর মাঙ্গার, কর্ণ বাহাদুর গুরুং এবং জীবন কারকি। সবাই ইউকসোম- তাশিডিং নির্বাচনী এলাকার বাসিন্দা। জানা যায়, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে খাদে পড়ে যায় গাড়িটি। সিকিমের মুখ‍্যমন্ত্রী প্রেম সিং তামাং, ইউকসোম - তাশিডিং এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। মুখ‍্যমন্ত্রী তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat