×
সদ্য প্রাপ্ত:
সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত
  • প্রকাশিত : ২০২৫-০১-২৭
  • ১৬৫ বার পঠিত
সিরাজগঞ্জ প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শাহিন শেখকে কলা কেটে ও আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন শাহিন শেখের পরিবার।

আজ সোমবার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এঅভিযোগ করেন নিহত শাহিন শেখের বাবা বাবু শেখ।

বাবু শেখ বলেন, আমার ছেলে কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলো না। গত ৪ আগস্ট সিরাজগঞ্জ শহরের চৌরাস্তা মোড় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে যোগ দেয় শাহিন শেখ। দুপুরের দিকে আওয়ামীলীগের নেতাকর্মীরা মিছিলে হামলা চালায়। এসময় ধাওয়া খেয়ে শাহিন আতœরক্ষায় শহরের মুজিব সড়কের সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর বাড়িতে আশ্রয় নিলে তাকে গলা কেটে হত্যার পর মরদেহ আগুনের পুড়িয়ে দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে বাবু শেখ আরো বলেন, আমার ছেলে শাহিন শেখ কোন রাজনৈতিক দলের সদস্য বা কর্মী ছিলো না। সে একজন সাধারন ছাত্র। ছাত্র হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে শহীদ হয়েছে। ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার কারনে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। এবং হত্যাকারিদের দ্রুত গ্রেফতারের দাবী জানাচ্ছি। সরকারের কাছে আমি ন্যায় বিচার দাবী করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat