×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১১-২৮
  • ২২৪ বার পঠিত
মোঃ এমদাদুল হক, জামালপুর প্রতিনিধি
জামালপুর সদর উপজেলায় এনজিও কর্মীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ৩.৩০ ঘটিকায় জামালপুর সদর উপজেলা  নির্বাহী অফিসার  এর সম্মেলন কক্ষে  এক মতবিনিময় ও   মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলার  নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি 

সভা সঞ্চালনা করেন  সদর  উপজেলার সমাজসেবা অফিসার মো: শাহাদৎ হোসেন। 

উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার  সহকারী কমিশনার (ভূমি) সিহাবুল আরিফ, ব্র্যাক এর ডিভিশনাল ম্যানেজার রিপন চন্দ্র মন্ডল, ব্র্যাক জামালপুর জেলার জেলা সমন্বয়কারী আহমেদ ওমর ফারুক, টিআইবি'র এরিয়া ম্যানেজার মো: আরিফুর রহমান,  সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা'র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, উন্নয়ন সংঘের প্রজেক্ট অফিসার আরজু আহমেদ, অপরাজেয় বাংলাদেশ এর ম্যানেজার মো: আশরাফুল ইসলাম, মেরি ক্লিনিক এর ম্যানেজার মো: সিদ্দিকুর রহমান, এফপিএবির কো-অর্ডিনেটর মাহিনুর সিদ্দিকা, বেকার সমাজ কল্যাণ সংস্থার সভাপতি দেলু হিজড়া, সাধারণ সম্পাদক মো: আয়নাল হক প্রমুখ।

সভায় বিভিন্ন এনজিও প্রতিনিধিগন অংশগ্রহণ করে তাদের গতমাসের এনজিওর কার্যক্রম  এর প্রতিবেদন  উপস্হাপন করেন। 

 সভাপতি জিন্নাত শহীদ পিংকি  ব্র্যাক এর কার্যক্রমকে অনুকরণীয় মনে করেন। সেই সাথে বিভিন্ন এনজিওর  কার্যক্রমের প্রসংশা করেন এবং  এর ধারাবাহিকতা ধরে রাখার জন্য সকল কে অনুরোধ করেন। 

পাশাপাশি জামালপুর সদর উপজেলার পনেরটি ইউনিয়নে মাদকবিরোধী ক্যাম্পেইনবালয় বিবাহ প্রতিরোধ সহ সামাজিক  সেবামূলক কার্যক্রম বাস্তবায়নের  বিষয়ে সকল এনজিওদের এগিয়ে আসার আহবান জানান  সেই সাথে তিনি সকল এনজিও প্রতিনিধিদের সু-স্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat