×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৩-০৮-০২
  • ৩০৪ বার পঠিত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলার রায় পড়া চলছে।

আজ বুধবার (২ আগস্ট) বিকেল ৩টা ২১ মিনিটে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ রায় পড়া শুরু করেন।

এদিকে মামলার রায়কে কেন্দ্র করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছেন বিএনপি ও আওয়ামীপন্থি আইনজীবীরা। এ সময় তাদের পাল্টাপাল্টি স্লোগান দিতেও দেখা গেছে।

এতে আদালত প্রাঙ্গণে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
এদিন সকাল ১০টায় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল শুরু করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা বার ইউনিট। এ সময় তাদের সরকারবিরোধী ও বিএনপির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

অন্যদিকে দুপুর ১২টার দিকে আদালতের সামনে অবস্থান নেন আওয়ামীপন্থী আইনজীবীরা। এ সময় তারা তারেক রহমানের ফাঁসি চাওয়াসহ বিএনপিবিরোধী ও সরকারের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

অন্যদিকে এই মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। এদিন সকাল থেকেই আদালতপাড়ায় পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat