×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৫-০২-০৫
  • ১৪৫ বার পঠিত
সবুজ মিয়া ,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
মেয়াদোত্তীর্ণ গাজীপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তিন সদস্যের আহ্বায়ক কমিটি আহ্বায়ক সাবেক সংসদ সদস্য, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও গাজীপুরে জেলা বিএনপির সাবেক সভাপতি একেএম ফজলুল হক মিলন। 

এর আগে গতকাল রোববার (০২ ফেব্রুয়ারি) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে আহ্বায়ক হয়েছেন বিলুপ্ত কমিটির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে যুগ্ম আহ্বায়ক করা হয়।

নতুন কমিটি ঘোষনা হওয়ার পর থেকে তাদের স্বাগত জানিয়ে জেলার কালীগঞ্জ, কাপাসিয়া ও শ্রীপুর বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করছে।

জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজুলল হল মিলন এরশাদ বিরোধী আন্দোলনের সময় জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি এবং দুবার সংসদ সদস্য ছিলেন। যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্রিগেডিয়ার (অব.) আ ম হান্নান শাহর ছেলে এবং প্রয়াত বিএনপির আরেক নেতা তানভীর সিদ্দিকীর ছেলে চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat