×
সদ্য প্রাপ্ত:
ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১২-১৩
  • ২১০ বার পঠিত
এম এ হাসান, লালমোহন (ভোলা) প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ভোলা-৩ (লালমোহন–তজুমুদ্দিন) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নিজামুল হক নাইমের নেতৃত্বে লালমোহনে একটি স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় সরকারি শাহবাজপুর কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে লালমোহন পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা বহন করেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা অফিস সম্পাদক অ্যাডভোকেট রহমত উল্লাহ সেলিম, লালমোহন উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ ও শুরা সদস্যবৃন্দ। পাশাপাশি বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরাও এতে অংশ নেন।

এ সময় কালমা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মুহাম্মাদ শাহে আলম, লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসেন সোহাগ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা জেলা সভাপতি মোঃ জসিম উদ্দিনসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নিজামুল হক নাইম বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি। তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে উল্লেখ করে তিনি নির্বাচন কমিশনের কাছে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat