×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৫-০২-০৫
  • ১৬৫ বার পঠিত
স্টাফ রিপোর্টার :মোঃ সুমন মিয়া

ময়মনসিংহের ভালুকায় আ.লীগের লিফলেট বিতরণ করার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার পাইলট স্কুলের পিছনে ওই কর্মীর ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ভালুকা মডেল থানা পুলিশ।

জানা যায়, আ.লীগের লিফলেট বিতরণ করার সময় ছাত্রদলের নেতাকর্মীদের চোখে পড়ে। তখন তাকে ধাওয়া করলে দৌড়ে একটি বাসায় আশ্রয় নেয়। পরে ছাত্রদলের নেতাকর্মীরা থানায় খবর দিলে পুলিশ এসে ওই বাসায় তল্লাশি করে তাকে আটক করে।

আটককৃতের নাম সিয়াম। তিনি মল্লিকবাড়ী ইউনিয়নের ভান্ডাব এলাকার মামুনের ছেলে এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। ভালুকা সরকারি ডিগ্রি কলেজের ছাত্র দলের  আহবায়ক আলীরাজ বলেন,নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগ কে কোন ধরনের কর্মকাণ্ড করতে দেওয়া হবেনা। 

পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্নসম্পাদক তিয়াস মাহমুদ শুভ বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা একত্রিত হয়ে বিভিন্ন অরাজকতা সৃষ্টি করতে চেয়েছিল পরে ধাওয়া দিলে একটি বাসায় আশ্রয় নেয় পরে থানা পুলিশ কে খবর দিলে তাকে গ্রেফতার করে।

ভালুকা উপজেলা ছাত্রদলের আহবায়ক লুৎফর রহমান খান সানি জানান, পৌর ছাত্রদলের নেতাকর্মীরা প্রোগ্রাম শেষ করে বাসায় যাওয়ার সময় তাকে দেখতে পেয়ে ধাওয়া করে। পরে একটি বাসায় আশ্রয় নিলে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে আটক করে তাকে নিয়ে যায়।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবীর ছাত্রলীগকর্মীকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat