×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২৫-০২-০৭
  • ৯৪ বার পঠিত

মো: রিয়াজ  স্টাফ রিপোর্টার 


শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বালু ও মাটি ব্যবস্থা আইনে দায়েরকৃত মামলার ৩ আসামি এবং থানাধীন বিভিন্ন এলাকা থেকে আরো পরোয়ানাভুক্ত ৩ আসামিসহ মোট ৬ আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। 

বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলায় গ্রেপ্তারকৃত আসামিরা হলো- উপজেলার মরিচপুরান ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের ফজলুল হক ওরফে আদর (৫২), দক্ষিণ কোন্নগর গ্রামের সাদ্দাম হোসেন ওরফে সাদেক মিয়া (৩২), একই গ্রামের আব্দুল হান্নান (৪০)। আর গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেপ্তারকৃত

আসামিরা হলো- উপজেলার পোড়াঁগাও ইউনিয়নের লক্ষীকুড়া গ্রামের শহর আলী, মফিদুল ইসলাম ও ধোপাকুড়া গ্রামের হাবিবুর রহমান।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃত ৬ আসামিকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat