×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-০২-০৮
  • ১৮৬ বার পঠিত

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি


কুমিল্লা চান্দিনা মাইজখার ইউনিয়নের মাইজখার এলাকায় মেসার্স রয়েল থ্রী স্টার ব্রিকসকে ২ লাখ এবং বল্লারচর এলাকায় মেসার্স নিউ রয়েল ব্রিকসকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন চান্দিনা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাজিয়া হোসেন।

জনাব নাজিয়া হোসেন জানান, অনুমোদন ব্যাতীত ইট প্রস্তুত, কৃষি জমি হতে মাটি সংগ্রহ ও নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপনের কারণে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত) ২০১৯ এর ৫(২), ৮ ও ১৮ ধারায় জরিমানা করা হয় এবং ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

এসময় অভিযান পরিচারনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট নাজিয়া হোসেন,উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব জোবায়ের হোসেন, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার সহ ফোর্স, পুলিশের এসআই সহ ফোর্স, ফায়ার সার্ভিসের ফোর্স ও আনসার সদস্যগণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat