×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-০২-১০
  • ১৬৭ বার পঠিত
ছাদিকুর রহমান স্বাধীন খাঁন 
জেলা প্রতিনিধি সুনামগঞ্জ 

সুনামগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন থানা ও যৌথ বাহিনীর সমন্বয়ে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান "অপারেশন ডেভিল হান্ট" শুরু হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টার মধ্যে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ শফিকুল ইসলাম (৫৫) দোয়ারাবাজার থানার বরকতনগর গ্রামের বাসিন্দা। তিনি দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য। মোঃ জলিল মিয়া (৪৮), তাহিরপুর থানার মাটিকাটা গ্রামের বাসিন্দা। তিনি তাহিরপুর বড়দল দক্ষিণ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। কাওছার আহমেদ (২৮), দিরাই থানার দৌজ গ্রামের বাসিন্দা। তিনি দিরাই সরকারি কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। জামাল আহমেদ (২৫), ছাতক থানার সেওতাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ছাতক উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। মোঃ সাত্তার মিয়া (৭৬), শাল্লা থানার কান্দিগাও গ্রামের বাসিন্দা। তিনি ৪নং শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। বিশ্বজিৎ  চৌধুরী নান্টু (৫০), শাল্লা থানার ডুমরা গ্রামের বাসিন্দা। তিনি ৩নং বাহড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat