×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-১২
  • ৯৬ বার পঠিত

এম মোহাম্মদ ওমর; শরনখোলা প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা থেকে সাইনবোর্ড আঞ্চলিক মহাসড়কের শরণখোলা উপজেলার আমড়াগাছিয়া থেকে তাফালবাড়ী বাজার পর্যন্ত দীর্ঘদিন ধরে ভাঙা থাকায় প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছে জনসাধারণ।

ব্যস্ততম সড়কের আমড়াগাছিয়া থেকে তাফালবাড়ী বাজার পর্যন্ত প্রায় ১৫ কি.মি. রাস্তা দীর্ঘদিন ধরে ভাঙা থাকায় মালবাহী ট্রাক রোগী পরিবহনকারী এম্বুলেন্স শিক্ষার্থী পথচারীদের যাতায়াতে দুর্ভোগ চরম পর্যায়ে। ইজিবাইক চালক কবির  উদ্দিন বলেন আঞ্চলিক মহাসড়ক আমড়াগাছিয়া থেকে তাফালবাড়ী পর্যন্ত রাস্তা প্রশস্ত কম হওয়ায় এবং রাস্তার বিভিন্ন স্থানে ভাঙার কারণে যাতায়াতকারীরা প্রতিনিয়ত মারাত্মক দুর্ঘটনায় পড়ছে।

দূরপাল্লার পরিবহন বাসগুলো চলাচলে ভোগান্তিতে পড়তে হয় পরিবহন বাসের চালকরা বলেন রাস্তা সরু হওয়ায় একটি পরিবহন গেলে অপর দিক থেকে আরেকটি পরিবহন  আসলে পাশ কাটিয়ে উঠতে গেলে খুব চরমভাবে বেকায়দায় পড়তে হয় রাস্তা সরু এবং ভাঙ্গা এতে করে প্রতিনিয়ত হচ্ছে দুর্ঘটনা 

শরণখোলা উপজেলার শরণখোলা বাজার থেকে আমড়াগাছিয়া পর্যন্ত প্রতিনিয়ত ইজিবাইক চলাচল করে এক হাজারের উপরে এবং ইঞ্জিন চালিত যানবাহন প্রতিনিয়ত চলাচল করে তিন হাজারেরও বেশি সরূ রাস্তা ভাঙ্গা সড়ক থাকায় একটি গাড়ি হতে আরেকটা গাড়িকে সাইড দিতে গেলে কেউ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় খাদে আবার কারো কারো গায়ে লেগে যায় ধাক্কা


 রায়েন্দা বাজারের ব্যবসায়ী রাজু এন্টারপ্রাইজের মালিক মোঃ রাজু তালুকদার বলেন আঞ্চলিক মহাসড়ক দীর্ঘদিন ধরে ভাঙা  থাকার কারনে টিভি ফ্রিজ ইলেকট্রনিক্স মালামাল নিয়ে আসলে সেগুলো ভেঙে যাওয়ায় নষ্ট হওয়ায় কারনে  ব্যবসা-বাণিজ্যের মারাত্মক ক্ষতি হয়। তাই অতি দ্রুত আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত ও মেরামত করে ভোগান্তি থেকে মুক্তি চাই।

আঞ্চলিক মহাসড়কের প্রশস্ত ও মেরামত করার বিষয় বাগেরহাট জেলার সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন দ্রুত আঞ্চলিক মহাসড়কের মেরামত কাজ শুরু হবে।  কিন্তু পরিদর্শন করে রাস্তা প্রশস্ত করনের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat