×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-১২-১৮
  • ১২৮ বার পঠিত
নিজস্ব প্রতিনিধি:
কিশোরগঞ্জে বিএনপির প্রাথমিক মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাত প্রায় ৮টার দিকে কিশোরগঞ্জ - ১ (সদর–হোসেনপুর) আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী মাজারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে শহরে এ মিছিল বের করা হয়।

মশাল মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা অংশ নেন। মিছিল চলাকালে মনোনয়ন বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়, যা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মুখরিত হয়ে ওঠে। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

মিছিলের নেতৃত্ব দেন কিশোরগঞ্জের সাবেক বিএনপি সংসদ সদস্য মাসুদ হেলালী, ২০১৮ সালের নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী রেজাউল করিম খান চুন্নু, সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাবেক সহসভাপতি রুহুল হোসাইন এবং সহসভাপতি শরিফুল ইসলাম এডভোকেটসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে। তারা দ্রুত মনোনয়ন প্রত্যাহার করে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ের দাবি জানান। নেতারা বলেন, তৃণমূলের মতামতের প্রতিফলন ঘটলেই দল আরও শক্তিশালী হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat