×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১০-২৮
  • ২৪৮ বার পঠিত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :


মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই হোটেল ব্যবসায়ীকে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বিকাল ৫টায় উপজেলা ইছাপুরা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বারি।

অভিযানে দেখা যায়, বাজারের দুটি হোটেলে অপরিচ্ছন্ন রান্নাঘর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছিল। এতে সেবাগ্রহীতাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী দুই হোটেল ব্যবসায়ীকে প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে হোটেল ব্যবসায়ীদের ভবিষ্যতে পরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের নির্দেশনা দেওয়া হয় এবং এ বিষয়ে সতর্ক করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat