×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-১৩
  • ১১৫ বার পঠিত

ফেনী প্রতিনিধিঃ 

 

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী সদর উপজেলার ফাজিলপুর নামক এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার।

 
এসব ইটভাটাগুলো দীর্ঘদিন ধরে ফসলি জমির মাটি কেটে ব্যবহার করছে। এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী তাদের জরিমানা করা হয়েছে।

এ অভিযানে ফাজিলপুর এলাকার আমিন ব্রিকসের চলতি বছরের লাইসেন্স হালনাগাদ না থাকায় ও ফসলি জমির মাটি কাটায় সাত লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
একইসঙ্গে লাইসেন্স হালনাগাদ না করা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে না বলে মুচলেকা নেওয়া হয়।

অভিযানে পশ্চিম ফাজিলপুর এলাকার খাইয়ারা ব্রিকস-১ নামের একটি ইটভাটা দীর্ঘদিন ধরে লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা করায় ও ফসলি জমির মাটি কাটার অপরাধে গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়াও প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদারের সাথে কথা বললে তিনি জানান, অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান পরিচালনা করা হয় এ অভিযান চলমান থাকবে। 


অভিযানে পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat