×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১২-২২
  • ১৫২ বার পঠিত
সোহেল খান দূর্জয় নেত্রকোনা :

নেত্রকোণায় ফসলের নিবিড়তা বৃদ্ধিতে ৩ দিনব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন। ফসলের নিবিড়তা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোণায় শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি মেলা। 

সোমবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা প্রাঙ্গণে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় এই মেলার আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নেত্রকোণা সদর এই মেলার আয়োজক। প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আমিরুল ইসলাম। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ফসলের নিবিড়তা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহনুমা নওরীন। 

সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাখী পোদ্দার এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. মোকসেদুল হক, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল্লাহ এবং জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম। তিন দিনব্যাপী এই মেলায় মোট ১০টি প্রদর্শনী স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলে উন্নত ও বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা এবং আধুনিক কৃষি উপকরণ প্রদর্শন করা হচ্ছে। মেলাটি আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat