×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০২-১৩
  • ১৩৪ বার পঠিত

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৪৬-৪৮ সীমান্ত পিলার এলাকায় পৃথকভাবে সাঁড়াশি অভিযান চালিয়ে অবৈধ দেশীয় তৈরী অস্ত্র-গুলি উদ্ধার ও ৬টি বার্মিজ গরুসহ বিপুল পরিমান খাদ্যপণ্য এবং ব্যবহার্য সামগী জব্দ করেছে ১১ বিজিবি।

বুধবার ((১২ ফেব্রুয়ারি) সকাল ও বিকেলে পৃথক অভিযান চালিয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধিনায়কের নেতৃত্বে অধীনস্থ ভালুখাইয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় রাবার বাগান নামক স্থান বিকেলে উদ্ধার করে মালিকবিহীন১টি দেশীয় অস্ত্র এবং ১ রাউন্ড গুলি। উদ্ধারকৃত অস্ত্র এবং গুলি নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর ও পলাতক আসামিদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

এদিকে একই দিন সকালে সীমান্তের ৪৬,৪৭ ও ৪৮ নম্বর পিলার এলাকা থেকে ব্যাগ ৫০টি‍,কাপ নুডুলস ৩৭২পিস,
বিস্কুট ৩১২ প্যাকেট,টেস্টিং সল্ট ১৫০ কেজি, মোবাইল প্যান্ট ১৯৫ টি,প্লাস্টিক মাদুর ১৬ টি,বেবি প্যান্ট ৮০টি, টি শার্ট ১৭০টি×২০০,কলস ৪৭ টি×৪০০,সিলভারের ডেকসি ১৫ টি, সিলভারের বল ৩৬ টি,সিলভারের ফরাত ০৯ টি,, তামাক পাতা ৪০, কে জি মেয়েদের সেন্ডেল ১৯০০ জোড়া ও ছেলেদের সেন্ডেল ২৯০ জোড়া। এসব মালের সিজার মূল্য প্রায় ৯ লাখ টাকা। এছাড়াও ৬টি বার্মিজ গরু জব্দ করেন।


এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে ১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন,সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ অস্ত্র, চোরাচালান, মাদকদ্রব্য প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat