×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২৫-০২-১৪
  • ১৬৯ বার পঠিত
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ

ভারতীয় মৎস‍্যজীবীদের তৎপরতায় সাগরদ্বীপের কাছে ডুবন্ত বার্জ থেকে  উদ্ধার করা হল ১২ জন বাংলাদেশি নাবিককে। উদ্ধারের পরে তাঁদের তুলে দেওয়া হয় পশ্চিমবঙ্গের সাগর থানার পুলিশের হাতে। প্রশাসন সূত্রে প্রকাশ, "সি ওয়ার্ল্ড" নামে বাংলাদেশি পণ‍্যবাহী বার্জটি বজবজ থেকে বাংলাদেশে যাচ্ছিল। পথে সাগরদ্বীপের কাছে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ) দুপুরে এই বিপত্তি ঘটে। নাবিকদের দেশে ফেরাতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হচ্ছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, এদিন দুপুরে মুড়িগঙ্গা নদীতে চড়ায় ধাক্কা মারে বার্জটি। পাঠাতন ফেটে জল ঢুকতে শুরু করে তাতে। স্থানীয় মৎস‍্যজীবীরা দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপরে ডুবন্ত বার্জ থেকে ১২ জন নাবিককে উদ্ধার করা হয়। বাংলাদেশি নাবিকদের দাবি, রাস্তা দেখিয়ে তাঁদের যে পাইলট নৌকা নিয়ে যাওয়ার কথা ছিল, তাঁরা নিয়ে যায়নি। এর ফলে ঠিকমতো পথ চিনতে পারেননি তাঁরা। সে কারণে বার্জটি চড়ায় ধাক্কা দেয়। তাঁদের প্রাণ বাঁচানোর জন‍্য স্থানীয় মৎস‍্যজীবী এবং পুলিশকে কৃতজ্ঞতা জানিয়েছেন ওই বাংলাদেশি নাবিকেরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat